আন্তর্জাতিক সাহিত্যি বিষয়ক ছায়াছবি উত্সব (International Literary Film Festival). আন্তর্জাতিক
সাহিত্য বিষয়ক ছায়াছবি উত্সব সারা বিশ্ব জুড়ে নির্মিত সাহিত্য বিষয়ক
ছায়াছবিগুলিকে প্রদর্শন করে. আমাদের উত্সব উপন্যাস এবং ঔপন্যাসিকদের, কবিতা
ও কবিদের, সাংবাদিকতা ও সাংবাদিকদের, চিত্রনাট্য ও চিত্রনাট্যকারদের, ব্লগ
ও ব্লগার ইত্যাদিদের সম্পর্কে তথ্যচিত্র ও কাল্পনিক চলচ্চিত্র উপস্থাপনার
বিষয়ে প্রবল উত্সাহ রাখে.
উত্সবটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে 2011 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে. পরবর্তী উত্সবের নির্ধারিত সময়: বার্লিন, জার্মানি, জানুয়ারি 2012.
লিডেন, হল্যান্ড, মে 2012. চাম, থাইল্যান্ড, জানুয়ারি 2013. আন্তর্জাতিক সাহিত্য বিষয়ক ছায়াছবি উত্সবে অংশ গ্রহণ করার জন্য আহ্বান.
আপনি কি কোনো সাহিত্য বিষয়ক ছায়াছবি তৈরি করেছেন?
বিভাগসমূহ. চলচ্চিত্র - কাল্পনিক - ষাট মিনিটের চেয়ে বেশি সময়ের.
স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র - কাল্পনিক - ষাট মিনিটের চেয়ে কম সমযের. তথ্যচিত্র - অকাল্পনিক - ষাট মিনিটের চেয়ে বেশি সময়ের. স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র - অকাল্পনিক - ষাট মিনিটের চেয়ে বেশি সময়ের. সময়সীমা. এন্ট্রিগুলিকে অবশ্যই 14ই অক্টোবর, 2011 এর ভিতরে গৃহীত হতে হবে.
যোগ্যতা. আপনার চলচ্চিত্রের বিষয় এবং কাহিনীর রূপরেখাটি সাহিত্য এবং/অথবা লেখক কেন্দ্রিক হতে হবে.
আন্তর্জাতিক সাহিত্য বিষয়ক ছায়াছবি উত্সবে ছায়াছবি জমা দেওয়ার জন্য LiteraryFilmFestival.com ব্যবহার করুন.আপনার চলচ্চিত্রটি অবশ্যই 2010 বা 2011তে প্রযোজিত হতে হবে. ইংরাজি বাদে অন্য ভাষার চলচ্চিত্রে অবশ্যই ইংরাজিতে সাবটাইটেল থাকতে হবে. উত্সবে ছায়াছবি জমা দেওয়ার আরেকটি মাধ্যম হল:
(1) আপনার ছায়াছবির দুটি ডিভিডি অনুলিপি এই ঠিকানায় পাঠিয়ে দিন: International Literary Film Festival
c/o Lee Bob Black or Zeff 312 South 3rd Street Brooklyn NY, 11211-4641 মার্কিন যুক্তরাষ্ট্র (USA) অনুগ্রহ করে আপনার DVDগুলি NTSC অঞ্চল 0 বা 1-এই বানাবেন এবং এগুলির উপর নিম্নোক্ত তথ্য চিহ্নিত করুন: ছায়াছবির নাম.
পরিচালকের নাম. বিভাগ (ছায়াছবি, স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি, তথ্যচিত্র বা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র). রানিং টাইম. জমাকারীর নাম ও ইমেল ঠিকানা. অনুগ্রহ করে নিশ্চিত করুন যে ডেলিভারির সময় স্বাক্ষর দানের প্রয়োজন না থাকে. (2) নীচে অনলাইন জমা দেওয়ার ফর্মে প্রয়োজনীয় তথ্যের বিভাগটি পূরণ করুন (আপনি চাইলে নীচে ঐচ্ছিক তথ্যের বিভাগটিও পূরণ করতে পারেন). সাহিত্য এবং ছায়াছবির ক্ষেত্র থেকে পেশাদারদের একটি দল ছায়াছবিগুলির বিচার করবেন.
নিউইয়র্ক উত্সবের জন্য মনোনীত ছায়াছবিগুলিকে 2011-তে অক্টোবর মাসের শেষের দিকে জানিয়ে দেওয়া হবে. প্রশ্ন? মন্তব্য? অনুগ্রহ করে আমাদেরকে লিখুন, ইংরেজি ভাষায়, এই ই-মেইল ঠিকানায়: LiteraryFilmFestival@gmail.com
প্রতিষ্ঠাতা. আন্তর্জাতিক সাহিত্য বিষয়ক ছায়াছবি উত্সবের নির্মাণ করেছেন Lee Bob Black (www.LeeBobBlack.com).
Facebook. |
